🚨 জামাল ভূঁইয়া ও বাংলাদেশ!!

লিখা- আদিব নাশিদ (একজন ক্ষুদ্র সমর্থক) 

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া

বাংলাদেশের প্রথম বংশদ্ভূত ফুটবলার হিসেবে জাতীয় দলে অভিষেক হয়েছিল "Jamal Harries Bhuiyan " এর। প্রথমবার ট্রায়ালে থিতু হতে না পেরে ফিরে যান ডেনমার্কে। নিজেকে শানিয়ে ফিরে আসেন নতুন উদ্যমে। এত সহজে দমে যাবার পাত্র তিনি নন৷ 

আচ্ছা, বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত জামাল কি ভেবেছিলেন একটা ফুটবল পাগল জাতির অধিনায়কত্বের আর্মব্যান্ড পড়ে মাঠ দাপিয়ে বেড়াবেন। ভাগ্য বিধাতার লিখনে কতশত চড়াই উতরাই পেরিয়ে জায়গা করে নেন জাতীয় দলে। বংশদ্ভূত ফুটবলার হিসেবে জাতীয় দলের অধিনায়কত্ব করা, ব্যাপারটা কেমন অবিশ্বাস্য লাগেনা⁉️ 

কি পরিমান স্ট্রাগল করতে হয়েছে তাকে এই লিডারশীপে যাওয়ার জন্য একটাবার চিন্তা করুন। নিকট অতীতে নবাব, এলিটা, মাহদী, রাহবার, আরহাম সর্বশেষ ফাহমিদুল কেও সিন্ডিকেটের দুষ্টচক্রে ফেলে হারিয়ে যেতে বাধ্য করা হয়েছে । 

প্রেস কনফারেন্সে অধিনায়ক জামাল ভূঁইয়া 





 

যেখানে জামাল ভূঁইয়া এখনো বীরদর্পে জাতীয় দলের জার্সি গায়ে চেপে নিজের ব্রান্ড ভ্যালু বজায় রেখেছেন, মিডিয়া সামলানো, ব্রান্ডের সাথে চুক্তি সই, টিভিসি সবকিছুতেই বিচরণ এই কাপ্তানের৷এইত অল্প কটা দিন আগেও বাংলাদেশ ফুটবল মানেই ছিল জামাল ভূঁইয়া। লা লিগায় কমেন্ট্রি দিতে গিয়ে, Captain Bangladesh Jamal শুনে আমরা আবেগে আপ্লূত হয়েছি৷ এইত অতবড় মঞ্চে আমাদের ঘরের ছেলে, এই ভেবে গর্বিত হয়েছি 😍 

কিছুদিন আগেও হাতে গোলা ২-১ টা ফুটবলারের নাম মনে করতে হিমশিম খেতে হত। তবুও সেই ২-১ জনের নামের ভেতর থাকতেন জামাল ভূঁইয়া। এটাই একজন প্রফেশনাল ফুটবলার এর কোয়ালিটি৷ সবকিছু মেইনটেইন করা৷ ফেইমটাকে কাজে লাগানো, অপব্যবহার না করা৷ পজিটিভ ভাইব ক্রিয়েট করা৷ 

জামালের লাইফস্টাইল একটা আদর্শ হতে পারে তরুন ফুটবলারদের জন্য৷ খানিক মিডিয়া হাইপ পেলেই যেসব খেলোয়াড় ম দ,জুয়া, নারীতে আসক্ত হয়ে ক্যারিয়ারের বাত্তি নিভায় ফেলে তাদের শেখা উচিত, কিভাবে মেইনটেইন করতে হয় এসব যশ খ্যাতি। 

যাহোক, জামালের দেখানো পথে এসেছে তারিক, কাজেম, হামজা, সমিতরা। জাতীয় দলে প্রায় এক যুগ পার করে ফেলা জামালের পারফর্মেন্সে কিছু টা ভাটা পড়েছে (আমি হলফ করে বলতে পারি জাতীয় দলের মিডে সিন্ডিকেট করে খেলা সোহেল,জনি, চন্দনদের থেকে এখনো হাজারগুনে টেকনিক্যালি সলিড জামাল৷) হয়ত আরো বড় বড় নাম যুক্ত হবে দেশের ফুটবলে। 

টিভি সেটের সামনে হামজা, সমিত, ফাহমিদুল কে দেখে মানুষ উচ্ছ্বসিত হবে। কিন্তু আমার চোখ থাকবে ডাগআউটে বসে উদাস দৃষ্টিতে মাঠের দিকে তাকানো জামালের দিকে। ফুটবলের দুঃসময়ে যিনি ফুটবলের ব্রান্ড হিসেবে ছিলেন তাকে এত সহজে আড়াল হতে দিই বা কি করে😥 

জামাল ভাই, আপনি আমাদের অলিখিত গল্পের নায়ক৷ আমাদের "Captain Bangladesh 🇧🇩 " 

JB6 - Jamal Bhuyan 

Post a Comment

Previous Post Next Post