লিখা- আদিব নাশিদ (একজন ক্ষুদ্র সমর্থক)
এই মৌসুমটা মোটেই ভালো হলোনা বসুন্ধরা কিংস এর মিডফিল্ডার মোরসালিনের৷ বেশিরভাগ সময় বেঞ্চেই কাটিয়েছেন ।মূল একাদশে কমই খেলার সুযোগ হয়েছে তার। নামের পাশে নেই কোন গোল কিংবা এসিস্ট। যদিও এত কম গেইম টাইম পেলে আদৌ কিছু করে দেখানো সম্ভবপর নয়৷ তবুও এই তারকায় ঠাসা কিংসে মোরসালিন এর আক্ষেপ করা ছাড়া কিছু করার নেই।
মদকান্ডে নিষিদ্ধ হওয়ার পর সর্বশেষ এক নারী কেলেঙ্কারির ঘটনা নিয়েও মিডিয়ায় বেশ তোলপাড় হয়। গুন্জন ছিল খানিকটা ইনজুরিতেও ভুগছিলেন মোরসালিন।
যাহোক, ২০২৩ এ অভিষেকের পর জাতীয় দলের হয়ে নিয়মিত গোল করে আলো কেড়েছিলেন। সর্বশেষ ঘরের মাঠে হাজার হাজার দর্শকের সামনে লেবাননের বিপক্ষে বক্সের বাইরে থেকে সেই গোলটা মোরসালিন কে আলাদা একটা ব্রান্ড ভ্যালু তৈরী করে দিয়েছিল।
কিন্তু ক্রমান্বয়ে সেই ব্রান্ড ভ্যালু,যশ, খ্যাতির ওজনটা নিতে রীতিমতো তালগোল পাকিয়েছেন। একের পর এক বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে হয়েছেন সমালোচিত৷ সেইসাথে জাতীয় দলে আলোচিত এই ফুটবলারের নড়বড়ে অবস্থান ও স্পষ্ট। অথচ একটু মেইনটেইন করে চললে ক্যারিয়ার টাকে নিয়ে যেতে পারতেন অনন্য উচ্চতায় । কিন্তু তা আর পারলেন কই ❓
খ্যাতির বিড়ম্বনা বোধহয় একেই বলে 😅

