তাবিথ আউয়াল যুক্তরাষ্ট্রের " George Washington University , D.C., USA থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
তিনি দুটি ডিগ্রি অর্জন করেন:
ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (BBA) – ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমসে
মাস্টার অব সায়েন্স (M.Sc) – ইনফরমেশন সিস্টেম টেকনোলজিতে।
ফুটবল ক্যারিয়ারে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন লীগ এবং বাংলাদেশ প্রিমিয়ার লীগে খেলেছেন৷ রহমতগঞ্জ, আরামবাগ ক্রীড়া সংঘ, ফকিরেরপুল ইয়ং মেন্স ক্লাব ও ফেনী সকার ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লীগে।
বর্তমানে তিনি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এর রাজনীতির সাথে সংযুক্ত রয়েছেন । সর্বশেষ, ২৬ অক্টোবর ২০২৪ সালে মোট ১২৮ ভোটের মধ্যে ১২৩ ভোট পেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এর সভাপতি নির্বাচিত হয়েছেন তাবিথ আউয়াল 👌❣️
সভাপতি হিসেবে সাফল্য বলতে গেলে বাফুফের ফাইন্যান্স কমিটির উপর থেকে ফিফার নিষেধাজ্ঞা সরানো অনেক বড় একটা এচিভমেন্ট। তাছাড়া কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা ১৮ জন নারী ফুটবলার এর ইস্যুটা যথেষ্ট ঠান্ডা মাথায় সমাধান করে কোচ-ফুটবলার কে এক ছাতার নিচে এনেছেন। সম্ভবত এই সিচুয়েশন হ্যান্ডেল করতে সর্বোচ্চ বিচক্ষণতার পরিচয় দিতে হ'য়েছে৷ সেই সাথে পূর্নাঙ্গ কোচিং প্যানেল গঠন, বংশদ্ভূত ফুটবলার এনে শক্তিশালী জাতীয় দল গঠন নীতি, স্কুল ফুটবল টুর্নামেন্ট এ জোর দেওয়া সহ জাতীয় দলকে এশিয়ান লেভেলে তোলার যে লক্ষ্য স্থির করেছেন তা এক কথায় অসাধারণ । তবে এক্ষেত্রে কিছু ভুলত্রুটি ও আছে। আশা করি সময়ের সাথে সাথে সেই বিষয়গুলো কাটিয়ে উঠবেন তিনি৷ যোগ্য নেতৃত্বে এগিয়ে যাবে দেশের ফুটবল 👌🇧🇩
শুভকামনা তাবিথ আউয়াল। নতুন বাংলাদেশ দেখার অপেক্ষায় ❣️



