🚨 ছোটনের মত কোচ নারীদলেই শোভা পায় ‼️

 লিখা- আদিব নাশিদ (একজন ক্ষুদ্র সমর্থক)


কিছু পয়েন্ট আগে বলে নিই তারপর বিস্তারিত ব্যাখ্যা করছি, 


▪️কয়েকটা পাস খেলার পর উদ্দেশ্যহীন লং বল। কখনো বলগুলো রিসিভ করতে পারছে কখনো বল পজেশন হারাচ্ছে। 


▪️ লেফট উইং সুমন সোরেনের একদম বাজে অবস্থা৷ প্রথম হাফে একটা ক্রস জেনারেট করতে পারেনাই। সেই সাথে বল পজেশন লুজ করা ত আছেই। 


▪️তাই মিড থেকে বল রাইট উইং দিয়ে ঢোকানোর চেস্টা করা হলেও মুর্শেদ ও ঠিকঠাক ক্রস জেনারেট করতে পারছেনা। টার্ফে বারবার পিছলে যাচ্ছে । উল্লেখ্য বৃষ্টি হবার কারনে মাঠ ভেজা ও পিচ্ছিল। 


▪️কাউন্টার এটাক গুলো থেকে নেপাল ভয়ংকর হয়ে যাচ্ছে। বক্সের বাইরে নেপালকে শুটিং স্পেস দেয়া হচ্ছে । একটা শট বারে না লাগলে নেপালই এগিয়ে থাকত ম্যাচে। 


▪️বাংলাদেশের গেইম প্লানে পরিবর্তন আনা জরুরি নতুবা এই ম্যাচ বের করা কঠিন হয়ে যাবে। 


ব্যাখ্যার অংশটুকু সংক্ষেপে লিখছি। আদতে সাবেক মহিলা ফুটবল দলের কোচ ছোটন এখনো হয়ত জানেননা তিনি পুরুষ দলের কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন। অনূর্ধ্ব -১৭ ব্যাচটার অধিকাংশ ছেলে এই দলে রয়েছে। তাদের খেলা যারা দেখেছেন তারা বলতে পারবেন এই অনূর্ধ্ব -১৭ ব্যাচটা বিল্ডাপ ফুটবল খেলে, আক্রমণ সাজায় অর্গানাইজড ওয়েতে । কিন্তু, 


কোচ ছোটন এই দলে "লং বল মারা মিশন " ইনজেক্ট করে একটা হযবরল অবস্থার সৃষ্টি করেছেন। এখন এরা কিছু সময় পাস খেলতেসে যেটা বেসিক পটেনশিয়ালটি থেকে আবার লং বল খেলছে। আদতে কোনটাই কাজ করতেসেনা। দেখা যাক, দ্বিতীয় হাফে গেইম প্লানের পরিবর্তন আসে কিনা 


নতুবা আরেকটাবার হতাশ হয়া ছাড়া আপাতত হাতে কিছু করার নেই 😅 

Post a Comment

Previous Post Next Post