🚨 প্রতিভার কি নিদারুণ অপচয় ও অবমূল্যায়ন‼️

 লিখা- আদিব নাশিদ (একজন ক্ষুদ্র সমর্থক)

ওবায়দুর রহমান নবাব
ওবায়দুর রহমান নবাব

হতে পারতেন মিডফিল্ডের অন্যতম ভরসার নাম। বাংলাদেশের মিডফিল্ডে খেলা বেশ কয়েকজন নামধারী প্রতিভাবান খেলোয়াড়ের থেকেও ছিলেন বেশ কোয়ালিটি ফুল৷ কিন্তু ক্লাব ও জাতীয় দল সিন্ডিকেটের এর কারনে মাতৃভূমির জার্সি গায়ে থিতু হতে পারেন নি। 


বলছি ওবায়দুর রহমান নবাবের কথা। হতে পারতেন বাংলাদেশের ফুটবলের নবাব। কিন্তু তা আর হলো কই। ক্লাব সিন্ডিকেট এর কবলে পড়ে নিয়মিত গেইম টাইম হারালেন৷ কিন্তু টুকটাক যা সুযোগ পেলেন তাতেই জায়গা করে নিলেন প্রাথমিক দলে। কিন্তু জাতীয় দলের হয়ে অভিষেক হলোনা অসাধারণ ক্যালিবারের এই প্লেয়ারের৷ 

কাতারের ক্লাব আল দুহাইল থেকে এসেছিলেন বসুন্ধরা কিংসে। নিয়মিত গেইম টাইম পেতেন না বসুন্ধরা কিংস এর কোচ অস্কারের সিন্ডিকেটের কারনে। ক্লাব পরিবর্তন করে মুক্তিযোদ্ধা সংসদে গেলেও ভাগ্য পরিবর্তন হয়নি এই মিডফিল্ডার এর। 


একজন জেনুইন ফুটবল সমর্থক নির্দ্বিধায় তার ক্যালিবারের প্রশংসা করবেন। তার খেলার ধরন, ড্রিবলিঙের মান, বল হোল্ড করা, পাসিং সেন্স জাস্ট অন্য লেভেলের ছিল। নিয়মিত ঘরোয়া লীগ ফলো করা মানুষ হয়ত তাকে জাতীয় দলে দেখতে না পারার আফসোসে পুড়তেই পারেন৷ 

আমাদের ভঙ্গুর মধ্য মাঠের পারফেক্ট একজন নবাব হতে পারতেন। কিন্তু ফুটবলের নস্ট সিন্ডিকেট তার ক্যারিয়ারের ইতি ই টেনে দিয়েছে বলা যায় আপাত দৃষ্টিতে।


বাংলাদেশ ফুটবল এর যে অপরিসীম ক্ষতি ফেডারেশন কর্মকর্তারা করলেন তার হিসাব একদিন দিতে হবে। সৃস্টি কর্তার হিসাব নিকাশে আটকে যাবেন অনিয়ম দুর্নীতির দায়ে৷আর একজন ক্ষুদ্র সমর্থক হিসেবে বাংলাদেশের ফুটবল থেকে নবাবের হারিয়ে যাওয়ার আফসোস হয়ত থেকেই যাবে বাকিটা সময়..... 🙂 



Post a Comment

Previous Post Next Post