🚨মোহামেডান স্পোর্টিং ক্লাবের শিরোপা হাতছানি !!!


ছবি :মোহামেডান স্পোর্টিং ক্লাব 

২০২২-২৩ মৌসুমে এক যুগের শিরোপা খরা কাটিয়ে ফেডারেশন কাপের ট্রফি ঘরে তোলে মোহামেডান। কোচ আলফাজ আহমেদ যেন দলটাকে নতুন করে সাজিয়েছেন। এই দলে ছিল জয়ের ক্ষুধা, অদম্য আত্মবিশ্বাস ও শেষটুকু দিয়ে লড়াই করে যাওয়ার স্পৃহা৷ ২০২৩-২৪ মৌসুমে কোন শিরোপা ঘরে তোলা হয়নি আলফাজ আহমেদ এর শিষ্য দের। 



এক নজরে আলফাজ আহমেদ এর অধীনে ২০২৩-২৪ মৌসুমে মোহামেডান এর অর্জন -

স্বাধীনতা কাপ - রানারআপ
ফেডারেশন কাপ - রানারআপ
বিপিএল - রানারআপ

এবারের ২৪-২৫ মৌসুমের শুরুটা হয়েছিল চ্যালেন্জ কাপ দিয়ে। যদিও আশা জাগিয়েও শেষ পর্যন্ত শিরোপা জেতা হয়নি দলটির। তারপর ফেডারেশন কাপ থেকে বিদায় নেয় দলটি৷ বাকি রইলো লীগ শিরোপা।




ঘরোয়া লীগের জায়ান্ট বসুন্ধরা কিংসকে টক্কর দিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উত্তরন এবং ধারাবাহিকতা বজায় রেখে দলটির সামনে এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের হাতছানি । হয়ত আর কয়েকটা নিয়ম রক্ষার ম্যাচ। তারপরই লীগ শিরোপা ঘরে তুলতে যাচ্ছে ঐতিহ্য বাহী এই ক্লাবটি।



তবে, লীগ শিরোপা জেতা হলেও অবকাঠামো উন্নয়নের দিকে মন নেই মোহামেডান এর৷ প্রাকটিস গ্রাউন্ড এর যাচ্ছে তাই অবস্থা । নেই নিজেদের ক্লাবের কোন মাঠ। প্রফেশনাল পর্যায়ের লীগ শিরোপা ধারী (প্রায় নিশ্চিত)  ক্লাবের কাছে থেকে এমন দায়িত্বহীন কাজকর্মের আদৌ কোন সদুত্তর রয়েছে ❓



তাছাড়া ঐতিহ্য বাহী এই ক্লাবটির এখনো এএফসি ক্লাব লাইসেন্স নেই। যদিও ক্লাস থেকে বলা হচ্ছে লাইসেন্সিং  করতে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে । দেখা যাক এবার প্রাকটিস গ্রাউন্ড তৈরীতে মনোযোগ দেয় কিনা ক্লাবটি। 

Post a Comment

Previous Post Next Post