🚨 বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট ও পরিণতি ‼️

লিখা- আদিব নাশিদ (একজন ক্ষুদ্র সমর্থক)


বেশ কয়েক বছর ধরেই সক্রিয় জাতীয় দলের অভ্যন্তরীন সিন্ডিকেট। এবং এই সিন্ডিকেট একটা প্যাটার্ন অনুযায়ী চলে। এই প্যাটার্নের কিছু টা ধারনা নিচে দেয়া হলো ⬇️

🔻 সিন্ডিকেট বানিজ্য -

🔸 মোটামুটি পারফর্ম করা একজন খেলোয়াড় এর দাম ঘরোয়া লীগে হুট করেই বাড়িয়ে দেওয়া হয়৷

🔹 পারফর্মেন্স অনুযায়ী ৩-৪ গুন বেশি দাম হাকানো ও দলে ভেড়ানো হয়। সেই সাথে গোপন চুক্তির ও গুন্জন শোনা যায় সরাসরি জাতীয় দলে খেলিয়ে দেওয়ার৷

🔸 জাতীয় দলের কোচ ও মেনেজমেন্ট কে চাপ প্রয়োগ করে সিন্ডিকেটের সেসব খেলোয়াড় কে একাদশে খেলানো হয়৷

🔹 অন্যদিকে ঘরোয়া লীগে হাজার ভালো করেও যোগ্য, মানসম্পন্ন খেলোয়াড় টা সর্বোচ্চ প্রাথমিক দলে সুযোগ পায়। অনেক ক্ষেত্রে তাকে প্রাথমিক দলেও রাখা হয়না।

🔸 সিন্ডিকেট এর প্লেয়ার কে ব্যাকাপ বানাতে অনেক ক্ষেত্রে কোচিং স্টাফ থেকে শুরু করে ক্লাবের কোচ পর্যন্ত যোগ্য ও মানসম্পন্ন খেলোয়াড় কে গেইম টাইম থেকে বঞ্চিত করে রাখে। যাতে কোন ভাবেই সেইসব সিন্ডিকেট এর খেলোয়াড় থেকে কেও ভালো পারফর্ম করতে না পারে।


🔹 যখন এসব অযোগ্য সিন্ডিকেট এর খেলোয়াড় নিয়ে লিখালিখি হয় তাদের মানহীন খেলার কারনে, তখন অফফর্মে থাকা কিছু সমর্থকদের চাওয়ামত মানসম্পন্ন খেলোয়াড় খেলানো হয় ১-২ ম্যাচের জন্য । যদি সে পারফর্ম করে তাহলে সিন্ডিকেট এর মাথায় বাজ পড়ার মত অবস্থা। আর না টিকলে ত সোনায় সোহাগা ওদের৷

🔸 সিন্ডিকেটের মানহীন অযোগ্য অথর্ব খেলোয়াড় টাকে খেলিয়ে মিডিয়ায় প্রচার করা হয় আমাদের সামর্থ্য এতটুকু ই। আমাদের দারা এর বেশী হবেনা৷ আমরাও ভেবে নিই এটাই হয়ত আমাদের ভাগ্য । কিন্তু পেছনের নস্ট রাজনীতি অজানাই থেকে যায় সমর্থকদের কাছ থেকে।

🔻 সিন্ডিকেটের পরিণতি ⬇️

🔴 যারা এসবে জড়িত থাকে শেষ সময়ে গুরুতর কোন ইনজুরিতে পরে ক্যারিয়ায় যায় যায় অবস্থা হয়। জাতীয় দল ও সিন্ডিকেটের আশ্রয়ে থাকা সেই ক্লাব থেকে বের করে দেয়া হয়। ফলে ফুটবলের ক্যারিয়ার অকালেই শেষ হয়। যোগ্য প্লেয়ার হক নস্টকারী এসব অমানুষ গুলা পরবর্তী জীবনেও ভুগতে থাকে

কিছু প্রশ্ন তবুও থেকেই যায়,

জাতীয় দলে এখনও এই সিন্ডিকেট চলমান ❓
উত্তর- হ্যা। এমনকি এই কোচ ও সেই দলের সাথে আপোষ করেই টিকে আছে।


এখন দেখার বিষয়, আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ে সেই সিন্ডিকেট এর দৌরাত্ম্য ঠিক কতটুকু থাকে। তাবিথ আউয়ালের নেতৃত্বে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বাকিটুকু প্রাথমিক দল ঘোষণা হলেই খোলাসা হবে,
বাংলাদেশ কি কোয়ালিফাই করবে নাকি ভরাডুবি সামলাবে ‼️

[ বাংলাদেশ ফুটবল সিন্ডিকেট ও পরিণতি
লিখা- আদিব নাশিদ ( একজন ক্ষুদ্র সমর্থক) ] 

Post a Comment

Previous Post Next Post