লিখা- আদিব নাশিদ (একজন ক্ষুদ্র সমর্থক)
বাংলাদেশের ফুটবলে ধ্রুবতারার মত আগমন হামজা চৌধুরীর। ঝিমিয়ে পড়া ফুটবল পাড়ায় এনেছেন নতুন প্রানের সঞ্চার।
গোটা জেনারেশন কে নতুন করে বাংলাদেশের ফুটবল নিয়ে ভাবতে বাধ্য করেছেন। একটা আকাশ সমান প্রত্যাশার চাপ নিয়ে গায়ে জড়িয়েছেন বাংলাদেশের জার্সি। নক্ষত্রের আগমনে ফুটবল ফিরে পেয়েছে তার পুরোতন আমেজ। অভিষেকটা রাঙিয়ে নতুন বাংলাদেশকে রাঙিয়েছেন বিজয়ের রঙে।
হামজার কল্যানেই বিশ্বমঞ্চে বারংবার উচ্চারিত হয় বাংলাদেশের নামটা। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বংশদ্ভূত ফুটবলাররা দেখছেন জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর স্বপ্ন । দেখছে এদেশকে প্রতিনিধিত্ব করার স্বপ্ন।
এইত কদিন আগেও ফুটবল নিয়ে নিউজ পোর্টাল গুলোর সে কি অনীহা। অথচ হামজা আসার পর পাল্টে গেল দৃশ্যপট। হাজার হাজার ক্যামেরার লেন্স খুজে ফিরে একটা মোমেন্ট ক্যাপচার করার। পত্রিকা গুলোতে লেখা হচ্ছে এক হাত লম্বা কলাম । হামজা, জামাল, সমিত সোমরাই এদেশের ফুটবলকে নিয়ে নতুন করে ভাবাতে বাধ্য করেছে।
বয়ে চলুক ফুটবলের এই জনজোয়ার৷ বিশ্ব দেখুন এক নতুন বাংলাদেশ কে।
হামজার বাংলাদেশকে 🇧🇩


