![]() |
| জাতীয় স্টেডিয়াম ঢাকা। ছবি:ফয়জুল ইসলাম |
জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ একদম শেষের দিকে। আগামী ২২ তারিখ বাফুফে কে মাঠ বুঝিয়ে দিবে এনএসসি। এক নজরে দেখে নেয়া যাক মাঠের সর্বশেষ চিত্র -
▪️মাঠের উঁচুনিচু অংশগুলোকে সমান করা হয়েছে। এখন আগের চেয়ে মাঠের অবস্থা ভাল
▪️যে জায়গাগুলোতে ঘাস ছিলনা সেখানে নতুন ঘাস জন্মেছে। ম্যাচের আগে পরিপূর্ণ ভাবে ঘাস হয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
▪️মাঠের চারপাশে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বসানোর কাজ চলছে দ্রুত গতিতে
▪️মাঠে ডিজাইন করার জন্য দড়ি দিয়ে দাগ কেটে রাখা হয়েছে, অনুমতি মিল্লেই ঘাস কাটার কাজ শুরু হবে।
▪️আগামী ১০ই জুন বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচের শুরুতে কন্সার্ট এবং ম্যাচের হাফ টাইমে লেজার শো আয়োজন করতে চলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।


