আদিব নাশিদ (একজন ক্ষুদ্র সমর্থক)
![]() |
| কোচ- গোলাম রাব্বানী ছোটন |
🔴 নারী দলের সাবেক কোচ ছোটন সাহেব হয়ত ভুলে গিয়েছেন তিনি বর্তমানে পুরুষ দলের দায়িত্বে । সুতরাং, মাঠের বাইরে থেকে "লং বল মার, লং বল মার " করে চিল্লাচিল্লির কোন যৌক্তিকতা এই লেভেলের ফুটবলে নাই।
🔴 উনার গেইম প্লানিং এর কথা নাহয় বাদই দিলাম ম্যান মেনেজমেন্ট এতটা জঘন্য বলার বাহিরে।
🔴 আবদুল কাদির মূলত উইংগার। উনি কাদিরের পজিশন পরিবর্তন করে নামালেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে । সেই সাথে উপরে উঠতে গেলে মাঠের বাহির থেকে সেই চিল্লাচিল্লি, " এই কাদির উপরে উঠিসনা "। একটা উইংগারকে DMF রোলে খেলালে সে ক্লুলেস থাকবে এটাই কি স্বাভাবিক নয়???
![]() |
| বংশদ্ভূত ফুটবলার আবদুল কাদির |
🔴 কোচ ট্যাক্টিক্স যদি শর্টে বলি, ডিফেন্স থেকে লং বল মারবে। সেটা ফরোয়ার্ড লাইনের কেও নিয়ে কাটায় কুটায় গোল দিবে। কিন্তু উনারে কে বুঝাবে নারী দলের খেলার ধরন আর পুরুষ দলের খেলার ধরন এক না😡
🔴 গোলকিপার সিলেকশন ছিল আরো খারাপ। আজকের কিপার ইসমাইল হোসেন মাহিনের গোলকিপিং ছিল যথেষ্ট নড়বড়ে। বিশেষ করে প্রথম গোলটার দিকে লক্ষ্য করলে দেখা যায়৷
🔴 ফরোয়ার্ড লাইনে রিফাতের থেকে মানিক দুর্দান্ত খেলে। কিন্তু রিফাতকে গেইম টাইম দেয়া হলো বেশি। সহজ দুটি সুযোগ মিস করেছে প্রথম হাফে। যদিও একটি গোল আছে তার।
🔴 শেষদিকে ফয়সাল, মুর্শিদ, এদের খুব ক্লান্ত লাগতেসিল। বল রিসিভ করতে পারতেসিল না ঠিকঠাক। সেখানে ইজিলি কাদিরকে নামিয়ে একটা চান্স নেওয়া যেত। অপু-মানিক -কাদির ট্রায়ো থেকে ভালো কিছু ই আসতো। কিন্তু কোচ এখানে ব্লান্ডার করলেন।
শেষ করতেসি একটা টুইস্ট দিয়ে। মহিলা দলের সাফ চলমান। ঠিক তখনই কিছু খেলোয়াড় ঝামেলা শুরু করলো কোচ পিটার বাটলার সিনিয়র দের সাথে খারাপ ব্যাবহার করেন। গেইম টাইম দেন না। পরে খোজখবর নিয়ে জানা গেলো, দেশীয় এক কোচ সাবিনাদের উস্কে দিয়ে বাটলারের বিরুদ্ধে আন্দোলন করাচ্ছে, । তিনি কে জানেন??
গোলাম রাব্বানী ছোটন 🤡



